২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরব সফরে ডিক চেনি

মধ্যপ্রাচ্য সঙ্কট নিয়ে সৌদি বাদশাহ আবদুল্লাহর সঙ্গে আলোচনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি এখন রিয়াদে। শনিবার তিনি সৌদি আরব পৌঁছেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Nov 2006, 07:26 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বিমান বন্দরে ডিক চেনিকে স্বাগত জানান সৌদি যুবরাজ সুলতান। সৌদি আরব সফর প্রসঙ্গে ডিক চেনির মুখপাত্র লি অ্যান ম্যাকব্রাইড বলেন, সফরকালে তিনি বাদশাহ আবদুল্লাহর সঙ্গে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

ইরাকের অবনতিশীল পরিস্থিতির মধ্যে ডিক চেনির এ সফরকে বেশ গুরুত্ব দিয়েই দেখছেন বিশ্লেষকরা। ইরাক নিয়ে যুক্তরাষ্ট্রও এখন নতুনভাবে ভাবতে চাইছে। যুক্তরাষ্ট্র চায়, ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সৌদি আরব ইরাকি সুন্নিদের ওপর প্রভাব খাটাক।

আগামী সপ্তাহেই প্রেসিডেন্ট বুশের সঙ্গে ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল মালিকির বৈঠকের কথা রয়েছে।