কাশ্মিরে সেনা-বিদ্রোহী সংঘর্ষ, নিহত ৬
ভারতশাসিত কাশ্মিরের প্রত্যন্ত অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে চার সেনা সদস্য নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এক জন মুখপাত্র শনিবার এ কথা জানিয়েছেন। সংঘর্ষে দুই বদ্রোহীও নিহত হয়।
সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এ কে মাথুর বলেন, শ্রীনগরের ৫৫ কিলোমিটার দক্ষিণে বিদ্রোহীদের একটি আস্তানায় শুক্রবার রাতে অভিযান চালায় সেনাবাহিনী। আস্তানাটি ঘিরে বিচ্ছিন্নতাবাদীদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু তাতে সাড়া না দিয়ে তারা ভেতর থেকে গুলি চালানো শুরু করে।
সংঘর্ষ শনিবারও চলছিল বলে এ কে মাথুর জানান।
