২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাসুরি-প্রণব অনানুষ্ঠানিক বৈঠক সোমবার

ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় সোমবার নয়াদিল্লিতে এক অনানুষ্ঠানিক বৈঠকে বসবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী এ তথ্য জানান। এক বছরের মধ্যে দু’দশের পররাষ্টমন্ত্রী পর্যায়ে এটাই হবে প্রথম বৈঠক।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Nov 2006, 04:22 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

প্রায় দুই সপ্তাহ আগে দেশ দুটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আলোচনায় বসে সন্ত্রাস দমনে একটি যৌথ প্যানেল গঠনে রাজি হন। এরপরই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মেহমুদ কাসুরির সাথে আলোচনায় বসতে যাচ্ছেন প্রণব মুখার্জি। গত এক বছরের মধ্যে দুই দেশের কুটনৈতিক পর্যায়ে সেটাই ছিল প্রথম বৈঠক।

কাসুরি এই সপ্তাহান্তে ব্যক্তিগত সফরে ভারত যাচ্ছেন। সোমবার তিনি মুখার্জীর সঙ্গে আলোচনায় বসার আমন্ত্রণ গ্রহণ করেছেন। মুখার্জী সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে ২০০৫ সালের অক্টোবর মাসে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ নেন।

উল্লেখ্য, কারগিল যুদ্ধের পর ২০০৪ সালে পুনরায় ভারত-পাকিস্তান মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও কাশ্মির নিয়ে বিরোধের কারনে তেমন কোন অগ্রগতি হয়নি। গগ জুলাই মাসে মুম্বাইয়ে ট্রেনে বোমা বিস্ফোরনের ঘটনায় পাকিস্তানের ইসলামি জঙ্গি গ্রুপ জড়িত– এ অভিযোগ তুলে নয়াদিল্লি আলোচনা স্থগিত রাখে।

তবে সেপ্টেম্বরে হাভানায় অনুষ্ঠিত ন্যাম সম্মেলনে দুই দেশের নেতাদের বৈঠকে আলোচনা আবারো শুরু করার সিদ্ধান্ত হয়।