২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে দেড়শো বছরের পুরনো হুইস্কি

প্রজন্মের পর প্রজন্ম ধরে এক আইরিশ পরিবার আগলে রেখেছিল বোতলটি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Nov 2006, 01:50 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

১৮৫০ দশকের হুইস্কি। এবার সেটি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে। আশা করা হচ্ছে, সমঝদাররা এটি কিনে নেবেন অন্তত ২০ হাজার ডলারে।

বোতলটির লেবেলে লেখা, ‘গ্লেনাভন স্পেশাল লিকার হুইস্কি বটলড বাই দ্যা ডিসটিলারস’। এই লেখাই প্রমাণ দিচ্ছে, এটি দেড়শো বছরের পুরনো মদ। কারণ গ্লেনাভন ১৮৫৮ সালে উৎপাদন বন্ধ করে দেয়। তার অর্থ, কম করে হলেও ১৪৮ বছর বয়স এই হুইস্কির।