২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে সুন্নি অধ্যুষিত এলাকায় রকেট হামলা, নিহত ১৮

বাগদাদের সুন্নি অধ্যুষিত এলাকায় শুক্রবার ব্যাপক হামলা চালিয়েছে বন্দুকধারীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Nov 2006, 08:43 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

তারা চারটি মসজিদ ও বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জন কর্মকর্তা জানিয়েছেন।

বাগদাদের শিয়া অধ্যুষিত সদর সিটিতে গাড়ি বোমা হামলার ২৪ ঘণ্টার মধ্যেই সুন্নিপ্রধান এলাকায় এ হামলা হল।

শুক্রবারের হামলায় হতাহতের সংখ্যা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। তবে স্থানীয় এক বাসিন্দা দাবি করেছেন, হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। তিনি আরো জানান, মসজিদগুলোয় রকেট চালিত গ্রেনেড হামলা হয়।