২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রত্যাশিত সফরে ভিয়েতনামে ব্রাড ও অ্যাঞ্জেলিনা

শুক্রবার ঘুম থেকে উঠে ভিয়েতনামিদের চোখ তো ছানাবড়া। পত্রিকার পাতায় বিশাল ছবি ব্রাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Nov 2006, 07:22 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

তাদের চেনা পথগুলোয় ধূসর রঙের মটর সাইকেলে চড়ে ঘুরছেন এ তারকা দম্পতি। অথচ তারা এর কিছুই জানতেন না। তাদের শহরে এলেন, আবার চলেও পেলেন, সবই ঘটেছে তাদের অগোচরে। আগে থেকে কিছুই জানতে পারেননি তারা। তাই এখন হায় হায় করাই সার।

ভিয়েতনামিদের চোখ এড়িয়ে নীরবেই হো চি মিন ঘুরে গেলেন ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। কম্বোডিয়া থেকে বৃহস্পতিবার ভিয়েতনামে এসে একদিন কাটিয়ে আবার শুক্রবারই তারা কম্বোডিয়ায় পাড়ি জমান। হো চি মিন শহরের একটি রেস্তোরাঁয়ও দেখা গেছে তাদের।

এ দম্পতির দত্তক সন্তান ম্যাডক্সের জন্মভূমি কম্বোডিয়া। তবে ভিয়েতনাম সফরকালে ম্যাডক্স সঙ্গে ছিল কি না, তা কেউই নিশ্চিত করে বলতে পারেনি।