ইন্দোনেশিয়া গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত ১০
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
এ ঘটনার পর ১০,০০০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
পূর্ব জাভার প্রধান হাসপাতালের পরিচালক সুকামতো কাসমুরি সাংবাদিকদের জানান, “শুক্রবার সকালে উদ্ধারকারীরা আরও দুটি মৃতদেহ উদ্ধার করেছে এবং আমরা ময়না তদন্তের পাশাপাশি লাশগুলোর পরিচয় জানার চেষ্টা করছি।”
বুধবার ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর ও বন্দর নগরী সিদোআরজোতে এ বিস্ফোরণের পর থেকেই পাইপ দিয়ে উত্তপ্ত কাদা মাটি বের হচ্ছে। এরপর থেকেই সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
পাইপ লাইন দিয়ে বের হওয়া উত্তপ্ত কাদা মাটিতে বেশ কিছু গ্রাম. কারখানা, ধান ও আখ খেতসহ ৪৪০ হেক্টর এলাকা প্লাবিত হওয়ায় ১০,০০০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
উদ্ধারকারীরা আরও দুই নিখোঁজ ব্যক্তির খোঁজ করছেন। কর্মকর্তারা ধারণা করছেন তাদের একজন এ উত্তপ্ত কাদায় আটকে থাকতে পারেন।
