২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মহত্যা করতে গিয়ে ছেলেকে মারলেন বাবা

আত্মহত্যার জন্য বৃদ্ধ বাবা অ্যাপার্টমেন্টের আটতলা থেকে লাফ দিতে গেলে ছেলে তাকে বাঁচাতে ছুটে গিয়ে জাপটে ধরেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Nov 2006, 05:18 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

কিন্তু দুর্ভাগ্য। দু’জনেই নিচে পড়েন। বাবা বেঁচে থাকলেও মারা যান ছেলে ছেলে সুধীর চন্দ গার্গ (৪৭)। এ ঘটনা ঘটেছে ভারতের নয়াদিল্লিতে।

হিন্দুস্তান টাইমস পত্রিকা জানায়, নয়াদিল্লির একটি বহুতল ভবনের আটতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহননের চেষ্টা চালায় ৭৪ বছর বয়সী কৈলাশ। প্রতিবেশীরা পত্রিকাটিকে জানান, বাবাকে বাধা দিতে সুধীর ছুটে গেলেও পতন ঠেকাতে পারেননি। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।

অবসরপ্রাপ্ত প্রভাষক কৈলাশ অবসাদজনিত মনোবৈকল্যে ভুগছিলেন। আগেও তিনি দু’বার আত্মহত্যার চেষ্টা করেন।