২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড পর্যায়ে পৌঁছেছে ভারতের শেয়ার বাজার

এশিয়ার অন্যান্য শেয়ার বাজারে বেচাকেনা ভালো থাকায় ভারতের বাছাইকৃত ৩০টি শেয়ারের মূল্যসূচক বুধবার দশমিক ৭০ ভাগ বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Nov 2006, 07:55 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

স্থানীয় সময় সকাল ১০টা ২৭ মিনিটে বেঞ্চমার্ক সূচক ছিল ৮৯ দশমিক ২১ শতাংশ যা আগের চেয়ে দশমিক ৬৬ শতাংশ বেড়ে ১৩ হাজার ৭০৫ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়ায়। এটা সর্বোচ্চ ১৩ হাজার ৭১১ দশমিক ৬০ পয়েন্ট পর্যন্ত পৌঁছেছিল।

বাছাইতকৃত ৩০টি শেয়ারের মধ্যে মাত্র তিনটি শেয়ারের মূল্যসূচক ছিল লোকসানের খাতায়। তবে এর পরিমাণ ছিল কম।

সর্বোচ্চ পর্যায়ে এ শেয়ারসূচক ২০০৬ সালের মধ্যে ৪৬ শতাংশ বেড়ে একে এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলের সেরা বাজারে পরিণত করে।

বৃহত্তর বাজার জুড়েই ছিল এ চাঙ্গা ভাব। মোট তিন কোটি ৮০ লাখ শেয়ারের মধ্যে প্রতি তিনটি শেয়ারের লোকসানের বিপরীতে ছিল ১০টি শেয়ারের মূল্যবৃদ্ধি।

বাছাইকৃত ৫০টি শেয়ারের এসঅ্যান্ডপি সিএনএক্স নিফটি এর মূল্যসূচকও দশমিক ৭০ শতাংশ বেড়ে তিন হাজার ৯৪৫ দশমিক ৭৫ পয়েন্টে দাঁড়ায়।

সব শেয়ারসূচকই ভালো অবস্থানে গেলেও দেখা গেছে যে সিমেন্ট, ব্যাংকিং ও কিছু সফটওয়্যারের শেয়ারই বড় ধরনের মুনাফা করেছে।

বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলারে থাকা অবস্থায় শীর্ষ তেল উৎপাদক অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের শেয়ারের দাম এক দশমিক ৯০ শতাংশ বেড়ে ৮৬১ দশমিক ৫০ রুপিতে ওঠে।

লোকসানের খাতায় নাম লেখানো শেয়ারগুলোর মধ্যে অন্যতম ইনফোসিস টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রীয় বিনিয়োগকারীর শেয়ারের দাম আগের রাতে স্থানীয় বাজারে কমে যাওয়ার পর ইনফোসিসের শেয়ারের দাম কমে দশমিক ৫০ শতাংশ।