২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে উন্নতি করার ব্যপারে মনমোহন-হু’র আশাবাদ

পরষ্পরের উদ্বেগের ব্যাপারে সংবেদনশীল থেকেও ভারত ও চীনের একসঙ্গে উন্নতি করার পর্যাপ্ত সুযোগ রয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Nov 2006, 01:50 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও চীনের প্রেসিডেন্ট হু জিনতাওর মধ্যে বৈঠকে এই আশাবাদ ব্যক্ত হওয়ার পাশাপাশি দুই নেতা বাণিজ্য বৃদ্ধি এবং দ্রুত সীমান্ত বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার হু জিনতাও এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মনমোহন সিং বলেন, ‘রাষ্ট্রপতি হু এবং আমি এ সমঝোতায় এসেছি যে, ভারত ও চীনের একসঙ্গে উন্নতির সম্ভাবনা বেশ উজ্জ্বল । একে অপরের স্বার্থের ব্যাপারে সংবেদনশীল থেকেও পারষ্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এ দুটি দেশ চমৎকার এগিয়ে যেতে পারে। সু-প্রতিবেশী এবং উন্নয়ন অংশীদার হিসেবে পরষ্পরের কাছ থেকে অগ্রগতির প্রেরণা পেতে পারে ভারত-চীন।’

হু জিনতাও বলেন, ‘আমরা দুজনেই বিশ্বাস করি সীমান্ত প্রশ্নে দ্রুত সমঝোতায় পৌঁছানো দু'দেশেরই মৌলিক স্বার্থ রক্ষা করবে এবং এটা আমাদের কৌশলগত লক্ষ্যের প্রতিনিধিত্ব করছে”।

গত এক দশকে প্রথম এবং এ পর্যন্ত দ্বিতীয় চীনা প্রেসিডেন্ট হিসেবে সোমবার ভারত সফরে আসেন হু জিনতাও। সিং-জিনতাও বৈঠকের মাধ্যমে ১৯৬২ সালের সীমান্ত যুদ্ধ পরবর্তী তিক্ততা ও অচলাবস্থা কাটিয়ে উঠতে চাচ্ছে এই দুই দেশ। শীর্ষ বৈঠকে ২০১০ সালের মধ্যে দুদেশের বাণিজ্য দ্বিগুণ করে বর্তমান ৪০ শত কোটি ডলার থেকে ৮০ কোটি ডলার করার সিদ্ধান্ত হয়েছে।