২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেহরান যাবেন ইরাকি প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের সাথে পূর্ব-নির্ধারিত দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিতে এ সপ্তাহের শেষে তেহরান যাবেন ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Nov 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদও আলোচনায় তাদের সঙ্গে যোগ দিতে পারেন–এরকম একটি খবর নাকচ করে তালাবানির মুখপাত্র কামেরন কারাদাঘি বলেন,“এটি একান্তই দুই পক্ষের আলোচনা। তৃতীয় কোন ব্যক্তির এ আলোচনায় অংশগ্রহণের সুযোগ নেই। আলোচনায় বসার জন্য ইরানের প্রেসিডেন্টের কাছ থেকে এটাই প্রথম আমন্ত্রণ নয়।” তিনি আরও বলেন, অনেক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

ইরাকের বিষয়ে একটি সমাধানে আসতে প্রতিবেশী সিরিয়া ও ইরান যখন আলোচনা করছে তখনই তেহরানে যাচ্ছেন তালাবানি।

এর আগে প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি সেপ্টেম্বরে তেহরান সফরে গিয়েছিলেন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইরাকের অভিযোগ, দেশটি ইরাকে বিদ্রোহ ও শিয়া জঙ্গিদের সমর্থন করে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী সোমবার বাগদাদে ইরাকি নেতাদের সাথে আলোচনায় বসেন। ইরাকে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে তিনি সহায়তার আশ্বাস দেন । ১৯৯৩ ইরাকে মার্কিন নের্তৃত্বাধীন আগ্রাসনের পর এবারই প্রথম সিরিয়ার কোন মন্ত্রী দেশটি সফর করলেন।

এদিকে ইরান, সিরিয়া ও ইরাকের মধ্যে এ আলোচনা ইরাকে সহিংসতা বন্ধে ইতিবাচক ভূমিকা রাখবে কিনা সে ব্যাপারে সন্দেহ পোষণ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুকপাত্র টম কেসি বলেন, এর আগে এরকম আলোচনা থেকে ভালো কিছু বেরিয়ে আসেনি।