২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ট্রেনে বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার

পশ্চিমবঙ্গে সোমবার ট্রেনে বিস্ফোরণে ঘটনায় ৭ জন নিহত এবং ৭০ জন আহত হওয়ার পর রেলপথ এবং বাংলাদেশ সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করেছে ভারত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Nov 2006, 05:05 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

কলকাতার ৬৫৫ কিলোমিটার দূরে কামতাপুরের একটি স্টেশনের কাছে সোমবার ওই বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলার পেছনে স্থানীয় কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও) এবং উলফা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

রেল কর্মকর্তারা জানান রেলওয়ে স্টেশনগুলিতে শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তল্লাশি চালানো হচ্ছে।

ঘটনার তদন্তে নিযুক্ত উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা তাপস কুমার দাস বলেন কেএলও বহুবছর ধরে এ অঞ্চলে তৎপরতা চালিয়ে আসছিল। এখন তারা আবার সক্রিয় হয়েছে।