২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত ৩

বাগদাদের সদর সিটিতে মার্কিন বিমান হামলায় ৬ মাসের এক শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছে। অপহৃত এক মার্কিন সেনা এবং গেরিলাদের বিভিন্ন ডেথ স্কোয়াডের খোঁজে মঙ্গলবার এই হামলা চালানো হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Nov 2006, 02:43 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

ইরাকের সরকারী কর্মকর্তাসূত্রে এ খবর জানা গেছে।

বিমান হামলায় নিহতদের মধ্যে ছয়মাস বয়সী একটি শিশু রয়েছে বলে জানান ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল আহদী।

হামলায় আহতের সংখ্যা ৫০ বলে তিনি জানান।

তবে সরকারী কর্মকর্তাসূত্রে জানা গেছে আহতের সংখ্যা ১৫।