২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাংক নিয়ে গাজায় ইসরায়েলি সেনা

ইসরায়েলি সেনারা ট্যাংক নিয়ে মঙ্গলবার দুটি দিক দিয়ে গাজার অনেক ভিতরে প্রবেশ করার পর ফিলিস্তিনি বন্দুকধারীদের সাথে তাদের সংঘর্ষ বাধে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Nov 2006, 02:02 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

স্থানীয় অধিবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান প্রায় ৩০টি ট্যাংক গাজার কেন্দ্রস্থল ও জেইটাউন এলাকায় প্রবেশ করে।

জুন মাসে সীমান্ত এলাকা থেকে জঙ্গিরা এক ইসরায়েলি সেনাকে অপহরণের পর থেকে ইসরায়েলিরা গাজায় একের পর এক হামলা চালিয়ে আসছে। তবে এ বারের হামলাকেই সবচেয়ে বড় বলে ধারনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের প্রবেশের কথা স্বীকার করলেও বিস্তারিত কিছু জানাননি।

ইসরায়েলিরা গাজায় হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩২০ জনেরও বেশি ফিলিস্তিনি মারা গেছেন যার অর্ধেকেরও বেশি নিরীহ।

নভেম্বরের নয় তারিখে ইসরায়েলিদের গুলিতে নারী ও শিশুসহ ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়। এরই পরিপ্রেক্ষিতে বুধবার ফিলিস্তিনি এক রকেট হামলায় সিদেরোত শহরে ইসরাইলি এক মহিলা নিহত ও এক ব্যাক্তি মারাত্মকভাবে আহত হওয়ার পর থেকে তারা গাজার উত্তরাঞ্চলে হামলা বাড়িয়েছে।

ইসারয়েলি প্রতিরক্ষামন্ত্রী আমির পেরেৎজ সোমবার বলেন, গাজা থেকে রকেট হামলা চালানোয় জঙ্গিদের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ করে যাবে। তবে গাজা পুনর্দখলের ইচ্ছা ইসরায়েলের নেই। ইসারয়েলি বেতারে দেওয়া এই বক্তব্যে তিনি আরো বলেন,“শান্তির জন্য আমরা হাত বাড়িয়েছি। তবে কেউ যদি তা প্রত্যাখ্যান করে তাহলে হাত গুটিয়ে নেবো। সন্ত্রাসে যে হাত ব্যবহৃত হয় তা বিচ্ছিন্ন করতে আমরা সব কিছু করব।”