ইরান ১ লাখ সেন্ট্রিফিউজ স্থাপন করতে চায়
ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে এক লাখ সেন্ট্রিফিউজ স্থাপন করতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
এই সংখ্যা এর আগে ভাবা সেন্ট্রিফিউজের সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি।
তার এ ঘোষণার ফলে দেশটির পরমাণু বোমা তৈরির সম্ভাবনা নিয়ে পশ্চিমা বিশ্বের আশঙ্কা আরও ঘনীভূত হলো।
এর আগে গত সপ্তাহে আহমাদিনেজাদ বলেছিলেন, ইরান এ ধরনের ৬০ হাজার মেশিন স্থাপনের পরিকল্পনা করছে এবং এগুলো পরমাণু শক্তি কেন্দ্রের জন্য জ্বালানি তৈরিতে ব্যবহৃত হবে। এগুলো পরমাণু অস্ত্রের যন্ত্রাংশ তৈরিতেও সহায়ক হবে বলে ইরান জানায়।
ইরানের আইএসএসএ সংবাদ সংস্থা আহমাদিনেজাদকে উদ্ধৃত করে জানায়, “আল্লাহর ইচ্ছায় আমরা এক লাখ সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করছি। আগামী বছরের মধ্যে পরমাণু জ্বালানি তৈরিতে প্রয়োজনীয় সামগ্রী তৈরি সম্ভব হবে।”
ইরান ২০০৭ সালে দেশের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে।
