২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউজে ফেরার আশা ছাড়েননি জন কেরি

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নেয়ার আশা পোষণ করছেন জন কেরি। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের নিয়ে সাম্প্রতিক এক মন্তব্যের জন্য দেশব্যাপী সমালোচনার মধ্যেই রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ আশা প্রকাশ করেন কেরি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Nov 2006, 03:31 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

ম্যাসাচুসেটসের গভর্নর জন কেরি বলেন, ছাত্রদের সঙ্গে ওই মন্তব্যের জন্য আমি সেনাবাহিনীর কাছে ক্ষমা চেয়েছি। আসলে আমি কথাটি ওইভাবে বলতে চাইনি। বরং প্রেসিডেন্ট বুশের ইরাক নীতির অসারতা তুলে ধরতে চেয়েছিলাম। ছাত্রদের সঙ্গে ওই মন্তব্যে কেরি বলেছিলেন, ভালো করে পড়াশোনা কর, নইলে তোমাদেরও ইরাক পাঠিয়ে দেয়া হতে পারে।

২০০৮ সালের নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে বিভিন্ন স্তরের মানুষের সমর্থন রয়েছে বলেও দাবি করেন জন কেরি। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি ভাবছি। এ বছরের মধ্যেই সিদ্ধান্তটি চূড়ান্ত করব।

পরবর্তী নির্বাচনে মনোনয়ন পেতে কেরিকে দলের প্রায় ডজন খানেক নেতার সঙ্গে লড়াই করে বেরিয়ে আসতে হবে। আর এক্ষেত্রে শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন নিউ ইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটন। যিনিও ওই নির্বাচনে প্রার্থিতার দৌড়ে রয়েছেন।

২০০৪ সালের নির্বাচনে ডেমক্রেট প্রার্থী হিসেবে জর্জ বুশের কাছে হেরে যান জন কেরি।