২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পৃথ্বী-২ ক্ষেপনাস্ত্র পরীক্ষা

পরমাণু-যুদ্ধাস্ত্র বহনে সক্ষম স্বল্পপাল্লার ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেছে ভারত। রবিবার এ পরীক্ষা চালানো হয় বলে জানান দেশটির এক সেনা কর্মকর্তা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Nov 2006, 05:02 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

স্থানীয়ভাবে তৈরী পৃথ্বী-দুই নামের একস্তর বিশিষ্ট এ ক্ষেপনাস্ত্রটি পরীক্ষা করা হয় ওড়িশ্যার পূব উপকূলে। ইতিপূর্বে অন্তত আরও ১০ বার এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হলেও গত বৃহষ্পতিবার পাকিস্তানের গৌরী’র পরীক্ষা চালানোর মাত্র দুদিন পরই আবার এর পরীক্ষা চালানো হল।

একটি শীর্ষ প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার কর্মকর্তা জানান, রবিবারের পরীক্ষাটি সফল হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এ মাসেই আরও কতগুলো পরীক্ষা চালানোর কথা জানা গেছে। একই সঙ্গে দুদিক থেকে দুটি দুটি ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন করে পরষ্পরকে আঘাত করার মাধ্যমে পৃথ্বীর নির্ভুলতা নির্ণয়ের চিন্তা করছেন বিজ্ঞানীরা।

সাধারনত ১৫০ কিলোমিটার দূরের কোন লক্ষ্যবস্ততে আঘাত হানতে ৩০০ সেকেন্ড সময় নেয় পৃত্থি-দুই নামের এ ক্ষেপনাস্ত্রটি।