২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ১৭

ইরাকের হিলায় রোববার ভোরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৯ জন। হতাহতদের বেশিরভাগই শ্রমিক। তারা কাজের জন্য শহরের নির্দিষ্ট একটি স্থানে অপেক্ষা করছিল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Nov 2006, 05:13 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

আলী আহমেদ নামে আহত এক জন শ্রমিক রয়টার্সকে বলেন, অনেকের সঙ্গে তিনিও কাজের জন্য সেখানে অপেক্ষা করছিলেন। এ সময় একটি মিনি বাস সেখানে আসে এবং শ্রমিক ভাড়া করার কথা বলে বাসটিতে উঠতে বলে। সবাই যখন বাসে ওঠার জন্য হুড়োহুড়ি করছিল ঠিক তখনি বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানান।

বাগদাদের প্রায় এক শ’ কিলোমিটার দক্ষিণের হিলা শহরটির বাসিন্দাদের বেশিরভাগই শিয়া মুসলিম। তবে শহরটির চারপাশের এলাকার বাসিন্দাদের বেশিরভাগ আবার সুন্নি।