২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামের দুই ভিন্নমতাবলম্বীকে পুলিশের প্রহার

ভিয়েতনামের দুই ভিন্নমতাবলম্বীকে পুলিশ বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Nov 2006, 09:49 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

এদের একজন ফাম হং সন (৩৮), যিনি ইন্টারনেটে নিজের মতামত ও ভিন্ন ধরনের চিন্তা-ভাবনা উপস্থাপন করে ব্যাপক আলোচিত-সমালোচিত হয়েছেন।

রাজধানী হ্যানয়ে অ্যাপেক সম্মেলনের পূর্বমুহূর্তে তিনি ও তার বন্ধুকে পেটানো হয় বলে সন শনিবার অভিযোগ করেন।

তিনি জানান, হ্যানয়ের বাসা থেকে তাকে ও তার বন্ধুকে পুলিশ ধরে নিয়ে যায় এবং সাত ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে।

সনের বন্ধুটির নাম ট্রান কোয়াক ট্রাং (৩৯)।

সন পেশাজীবনে একজন ডাক্তার। ইন্টারনেটে বিভিন্ন বিষয়ে তার বিভিন্ন প্রতিবেদন বিশ্বব্যাপী তুমুল আলোড়ন তোলে।

‘হোয়াট ইজ ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্র কী’ নামে তার একটি প্রতিবেদন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওয়েব সাইটে ছাড়া হলে তিনি বেশ সমালোচিত হন।

কয়েক সপ্তাহ ধরে সন ও তার সমর্থকরা ভিয়েতনামের ভেতরে ও বাইরে বেশ তৎপর হয়ে উঠেছিল।

তাদের তৎপরতার প্রধান কারণ ছিল ভিয়েতনামে অনুষ্ঠিত অ্যাপেক সম্মেলনের সময় দেশটির একদলীয় সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিরোধীদের মনোযোগ আকর্ষণ করা।

এ প্রসঙ্গে সন বলেন, “আমরা অ্যাপেক সম্মেলনের বিরোধী নই। আমরা কেবল মনে করেছি আমাদের দাবি ও অধিকার আদায়ের এটাই সুবর্ণ সময়।”