২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে এঞ্জেলিনা জোলির ৩ দেহরক্ষী আটক

শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে অসদাচরণের জন্য হলিউড তারকা এঞ্জেলিনা জোলির ৩ দেহরক্ষীকে আটক করেছে মুম্বাই পুলিশ। শুক্রবার সেখানকার একটি স্কুলে সিনেমার শূটিং চলাকালে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে ওই ৩ বৃটিশ দেহরক্ষীকে আটক করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে তাদের আদালতে চালান দেওয়া হবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Nov 2006, 01:15 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

২০০২ সালে পাকিস্তানে নিহত যুক্তরাষ্ট্রের সাংবাদিক ডেনিয়েল পার্ল এর জীবনী নির্ভর ছবি ‘এ মাইটি হার্ট’-এ পার্লের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন এঞ্জেলিনা জোলি। শুক্রবার ‘মুম্বাই ইসলামিক স্কুলে’ ছবিটির শূটিং চলাকালে স্কুল থেকে বাচ্চাদের আনতে গেলে তাদের সঙ্গে অত্যন্ত বাজে ব্যবহার করে ওই দেহরক্ষীরা। এসময় তাদের নিগৃহীত করার অভিযোগ এনেছেন অভিভাবকরা। তারা বলেন বৃটিশ দেহরক্ষীরা তাদেরকে ‘ব্লাডি ইনডিয়ানস’ বলেও গালাগাল করেছে।

মুম্বাইয়ের উপ-পুলিশ কমিশনার ব্রজেশ সিং জানান ওই তিন বৃটিশ নাগরিক এখন কারাগারে আছে এবং তাদেরকে আদালতে পাঠানো হবে। সঙ্গী ব্র্যাডপিট এবং তাদের নবজাতককে নিয়ে প্রায় মাসখানেক ধরে মুম্বাইয়ে অবস্থান করছেন এঞ্জেলিনা জোলি। সেলিব্রেটি এ তারকা দম্পতি এবং তাদের শিশু সন্তানকে দেখার জন্য হৈ চৈ পড়ে যায় সেখানে। সিনেমা ইউনিটের লোকজন বলেছে, পাপারাজ্জিদের সামলাতে গিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে।