২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থমকে আছে ভূগর্ভে কার্বন সঞ্চয়ন নিয়ে জাতিসংঘ আলোচনা

ভূগর্ভে কার্বন ডাই অক্সাইড গ্যাস সঞ্চিত রাখার বিষয়টি কিয়েটো সনদের ক্লিন ডেভলটমেন্ট মেকানিজমে (সিডিএম) অন্তর্ভুক্ত করা হবে কি না-তা নিয়ে জাতিসংঘের আলোচনা থেমে আছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Nov 2006, 07:32 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

কেনিয়ার রাজধানী নাইরোবিতে বর্তমানে বিশ্ব জলবায়ু নিয়ে জাতিসংঘের বৈঠক চললেও ওই বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না।

জাতিসংঘ জলবায়ু সংক্রান্ত সংস্থার প্রধান য়্যুভ ডি বোর শুক্রবার বলেন, বিষয়টি নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হইনি। সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা তা আরও যাচাই করে দেখতে চাই।

ভূগর্ভে সঞ্চিত কার্বন ডাই অক্সাইড যদি কোনোভাবে উন্মুক্ত হয়ে পড়ে তবে এর দায় কে নেবে সেটাই মুল প্রশ্ন বলে তিনি মন্তব্য করেন।