২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি শিশুকে ধর্ষণের দায়ে মার্কিন সেনার ৯০ বছর জেল

ইরাকে শিশু ধর্ষণের দায়ে বৃহস্পতিবার এক মার্কিন সেনাকে ৯০ বছরের জেল দিয়েছে সে দেশের একটি সামরিক আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Nov 2006, 06:44 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

দণ্ডপ্রাপ্ত জেমস বার্কার ও আরও তিন মার্কিন সেনা এ বছরের মার্চ মাসে ইরাকের মাহমুদিয়ায় ওই শিশুর পরিবারের সবাইকে হত্যা করে। হত্যার আগে শিশুটিকে ধর্র্ষণ করে তারা।

তবে জেমস বার্কারকে যে সাজা দেওয়া হয়েছে তা সামরিক কর্তৃপক্ষ পুনর্নিরীক্ষণ করবে।

রায়ের পর সামরিক কর্মকর্তারা বলেছেন, আদালতে বার্কার তার অপরাধের কথা স্বীকার করেছেন। তবে রাজসাক্ষী হতে রাজি হওয়ায় বার্কারের সাজা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় অভিযুক্ত অন্য সেনারা হচ্ছে জেস স্পিলম্যান, পল কর্টেজ ও ব্রায়ান হাওয়ার্ড।

বার্কার জানিয়েছে, ওই ইরাকি পরিবারকে হত্যার পরিকল্পনা করার সময় তারা চারজন মাতাল ছিলেন।