২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টমকেট জুটির বিয়ে দেখতে তারকারা এখন রোমে

অভিনেতা টম ক্রুজের সাথে অভিনেত্রী কেটি হোলমসের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিখ্যাত তারকারা বৃহস্পতিবার থেকে রোমে পৌঁছাতে শুরু করেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2006, 05:05 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

ইতালির রাজধানী থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত ব্রাচিয়ানো শহরে শনিবার বিয়ের এ অনুষ্ঠানে ডেভিড বেকহ্যাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়াসহ প্রায় ৫০০ অতিথি যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

বিয়ের অতিথি হিসেবে প্রথমে জিম কেরি, জেনিফার লোপেজ, জাদা পিনকেট স্মিথ এবং ‘মিশন ইম্পসিবল থ্রি’ এর পরিচালক জেজে আব্রাম রোমের চিয়ামপিনো বিমানবন্দরে পৌঁছেছেন বলে জানা গেছে।

বিয়ের খাবার হিসেবে টম, কেটি ও তাদের অতিথিরা ১২টি আইটেম পছন্দ করেছেন যার অধিকাংশই ঐতিহ্যবাহী ইতালীয় খাবার।

বিমানবন্দরে পৌঁছে কেটির বাবা মার্টিন হোলমস টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, “টম ও কেটির বিয়ে নিয়ে আমরা খুবই উত্তেজনা বোধ করছি।”

গত বছর অভিনেত্রী ব্রুক শিল্ড টমের সাথে দ্বন্দ্বে জড়িয়ে গেলেও বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনিও বৃহস্পতিবার রোমে পৌঁছেছেন।

রোমে আসার পর বুধবারই টম ও কেটি প্রথমবারের মত বাইরে বের হন তাদের শিশুকন্যা সুরিকে নিয়ে।