২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ব্রিটিশ নাগরিকের শাস্তি কমলো

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ সেদেশের কারাগারে থাকা এক বৃটিশ নাগরিকের মৃত্যুদণ্ড মওকুফ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Nov 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

বৃহস্পতিবার পাকিস্তানের উচ্চপদস্থ এক কর্মকর্তা একথা জানান।

মির্জা তাহির হোসেন নামক ওই ব্যক্তি এক ট্যাক্সি চালককে হত্যার অভিযোগে গত ১৮ বছর ধরে পাকিস্তানি কারাগারে বন্দি থাকলেও তিনি তা সবসময় অস্বীকার করেছেন।

ব্রিটিশ সরকার ও অন্যান্য সংগঠন হোসেনকে ক্ষমা করে দেওয়ার জন্য পাকিস্তানের প্রতি আবেদন জানিয়েছিল।

হোসেনকে গ্রেফতার করা হয় ১৯৮৮ সালে। তিনি বলেন, ট্যাক্সি চালক তাকে যৌন নিপীড়নের চেষ্টা করছিল এবং পরে তাকে বন্দুক দেখিয়ে হুমকি দেয়।

নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে বলেন আইন মন্ত্রণালয়ই ঠিক করবে কিভাবে ও কখন তাকে মুক্তি দেওয়া হবে।