বাগদাদে বন্দুকধারীদের গুলিতে নিহত ৯
ইরাকের রাজধানী বাগদাদে বন্দুকধারীদের গুলিতে বৃহস্পতিবার নয় জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, পূর্ব বাগদাদের জায়না জেলার একটি বিস্কুট কারখানা লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কয়েকজন কারখানা শ্রমিকও রয়েছেন। এ ঘটনায় আরো দুই ব্যক্তি আহত হয়।
জায়না জেলায় শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়েরই বসবাস রয়েছে।
ইরাকে সাম্প্রতিক সময়ে সহিংসতা লক্ষ্যযোগ্যে হারে বেড়েছে। এ সহিংসতা মোকাবেলায় সরকারকে হিমশিম খেতে হচ্ছে।
