ডেল্টা এয়ারলাইন্স কিনে নিতে চায় ইউএস এয়ারওয়েজ
ব্যাংকখেলাপি ডেল্টা এয়ারলাইন্স ৮ শত কোটি ডলারে কিনে নিতে চাচ্ছে আমেরিকার ইউএস এয়ারওয়েজ। কিছুদিন আগে ওই এয়ারলাইন্সের সঙ্গে একীভূতকরনের একটি প্রস্তাব নাকচ হয়ে যাওয়ার পর বুধবার এ ক্রয় প্রস্তাব দেয় ইউএস এয়ারওয়েজ।
ইউএস এয়ারওয়েজের সিইও ডাগ পার্কার বলেছেন এ প্রচেষ্টা সফল হলে ১ নম্বর ট্রান্স-আটলান্টিক পরিবহনে পরিণত হবে ইউএস এয়ারওয়েজ। বর্তমান বিবেচনায় সপ্তম অবস্থানে রয়েছে ইউএস এয়ারওয়েজ এবং তৃতীয় অবস্থানে আছে ডেল্টা এয়ারলাইন্স।
এ ক্রয় প্রস্তাবের কথা ছড়িয়ে পড়লে বাজারে এয়ারলাইন্স দুটির শেয়ারের দাম বেড়ে যায়। বৃহস্পতিবার সকালে ইউএস এয়ারওয়েজের শেয়ারের দাম ১৩ শতাংশ এবং ডেল্টার শেয়ারের দাম ৭ শতাংশ বেড়েছে।
ইউএস এয়ারওয়েজের এ ক্রয় প্রস্তাব অনুসারে নগদ ৪ শত কোটি ডলার পাবে ডেল্টা। বাকী ৪ শত কোটি ডলার শোধ করা হবে ইউএস এয়ারওয়েজের শেয়ারের বর্তমান বাজার দর অনুযায়ী প্রায় ৭ কোটি ৮৫ লাখ শেয়ারের মাধ্যমে। এ ক্রয় প্রস্তাব বাস্তবায়নের জন্য ইউএস এয়ারওয়েজ নগদ ৭ শত ২০ কোটি ডলার গ্রহণ করেছে সিটিগ্রুপ গ্রুপ থেকে।
এদিকে ডেল্টা এয়ারলাইন্সের সিইও জেরাল্ড গ্রিনস্টেইন জানিয়েছেন, বুধবার সকালে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন তারা। তিনি বলেন প্রস্তাবটি বিবেচনা করে দেখবেন তারা। তার পরিকল্পনা অনুসারে ২০০৭ সালের মাঝামাঝি সময়ের মধ্যে একটি একক এয়ারলাইন্স হিসেবেই ব্যাংকখেলাপি অবস্থা থেকে মুক্ত হতে চায় ডেল্টা।
এয়ারলাইন্স বিশেষজ্ঞরা বলেছেন, ইউএস এয়ারওয়েজের এ ক্রয় প্রস্তাব একটি একমুখী চেষ্টা। বিক্রির মাধ্যমে ডেল্টার ব্যাংকখেলাপি অবস্থা ঘোচাতে হলে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে অন্যান্য এয়ারলাইন্সেরও যুক্ত হয়ো দরকার এ প্রচেষ্টায়।
