২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যশেজও সিরিজও খেলছেন না ট্রেসকোথিক

অ্যাসেজ সিরিজ থেকেও নিজেকে গুটিয়ে নিলেন ইংলিশ ওপেনিং ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিক।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Nov 2006, 03:05 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

কোচ ডানকান ফ্লেচার বুধবার সাংবাদিকদের জানান, অবসাদগ্রস্ততার কারণে খেলতে না চাওয়ায় ট্রেসকোথিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতেই সিডনি ছেড়েছেন তিনি।

এর আগে পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ট্রেসকোথিক।

ডানকান ফ্লেচার বলেন, ট্রেসকোথিক নিজ থেকেই জানায়, সে দেশে ফিরতে চায়। তাকে খুব হতাশ দেখাচ্ছিল। অ্যাসেজ সিরিজের আগ মুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত নেয়াটা ছিল খুবই কঠিন। কিন্তু এক্ষেত্রে আমার কিছু করার ছিল না।

ফ্লেচার জানান, বিষয়টি নিয়ে কর্মকর্তারা ট্রেসকোথিকের সঙ্গে দীর্ঘ বৈঠক করে। তাকে প্রস্তাব দেয়া হয়, প্রয়োজনে তাকে সঙ্গ দেয়ার জন্য তার স্ত্রী ও সন্তানদের দেশ থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসা হবে। আমি নিজেও ট্রেসকোথিকের সঙ্গে কথা বলেছি। নিউ সাউথ ওয়েলসের সঙ্গে ম্যাচের পর আমি তার সঙ্গে আলাপ করেছি। তাকে বুঝিয়েছি, এ সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সে জানায়, সে খেলতে পারছে না।

ট্রেসকোথিকের সঙ্গে আলাপের বিস্তারিত না জানালেও ফ্লেচার তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

এর মধ্য দিয়ে ট্রেসকোথিকের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে কিনা-এ প্রশ্নে ফ্লেচার বলেন, এ মুহূর্তে এ ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন। তবে আমরা আশা করছি, সে আবার ভালো ভাবেই খেলায় ফিরে আসবে।

ছয় বছরের টেস্ট ক্যারিয়ারে মার্কাস ট্রেসকোথিক ইংল্যান্ডের হয়ে ৭৬টি টেস্টে ৫ হাজার ৮ শ’ ২৫ রান করেন।