২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেবল স্বাদই নয়, গুণও অনেক চকোলেটের

যারা চকোলেট খেতে পছন্দ করেন তাদের কি ফেরানো যায় ওই পথ থেকে? ফেরানোর দরকারও নেই এখন। এক গবেষণা বলছে কোকো উপকরণে তৈরি চকোলেট হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। এতে রয়েছে এমন কিছু উপাদান যা রক্তের প্লাটিলেটকে কম ঘনীভূত হতে সাহায্য করে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Nov 2006, 03:40 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

ডায়ান বেকারের নেতৃত্বে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের তার সহকর্মীরা গবেষণাকর্মটি চালান। হৃদরোগ আর চকোলেটের অন্যতম উপাদান কোকোর সম্পর্ক পরীক্ষা করে তারা জেনেছেন, প্রতিদিন ছোটো আকৃতির একটি মাত্র চকোলেট হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে যে কারো।

ডায়ান বলেন “চকোলেট আসক্তদের পরীক্ষা করে আমরা জেনেছি, চকোলেটেরে প্রধান উপাদান কোকো বিনের রাসায়নিক উপাদান অ্যাসপিরিনের মতোই প্লাটিলেটকে ঘনীভূত হতে বাধা দেয়। রক্তনালীতে প্লাটিলেট জমাট বেধে রক্ত চলাচলে বাধা হয়ে দাঁড়ালে মারাত্মক হার্ট অ্যাটাক ঘটে।

গবেষণা কর্মটিতে অংশ নেন ১২০০ চকোলেটপ্রেমী। এদের মধ্যে ১৩৯ জনের হার্ট অ্যাটাকের পারিবারিক ইতিহাস রয়েছে।

পরীক্ষাটি চালানো হয় এই প্রক্রিয়ায় : প্রথমে সবাইকে শ্বাস-প্রশ্বাসের একটি ব্যায়াম করতে বলা হয়। ধূমপান, কফিজাতীয় পানীয়, মদ, আঙুর রস এবং চকোলেট খাওয়া ৪৮ ঘন্টা বন্ধ করা হয়। এরপর অংশগ্রহণকারীদের দু’দলে ভাগ করে একদলকে চকোলেট খেতে দেওয়া হয়। সবশেষে মেকানিকাল ব্লাড ভেসেল সিস্টেমের মাধ্যমে দুই গ্রুপ থেকেই রক্ত নেওয়া হয় এবং পাতলা প্লাস্টিক টিউবে রেখে প্লাটিলেট জমাট বাঁধতে কিরকম সময় নেয় তা পর্যবেক্ষণ করা হয়।

দেখা যায়, যারা চকোলেট খেয়েছিলেন তাদের চেয়ে যারা খাননি তাদের রক্তে প্লাটিলেট দেরিতে জমাট বাঁধছে।

চকোলেট প্রেমীদের সুখবরটা দিতে বিন্দমাত্র দেরি করেননি গবেষকরা। ৪৮ ঘন্টা চকোলেট না খেয়ে থাকতে পারবেন না বলে যারা গবেষণাকর্ম থেকে বাদ পড়ে মন খারাপ করে বসেছিলেন, এ খবরে তারাই বেশি খুশিতে হৈচৈ বাধিয়ে দেন।