২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউসের দৌড়ে জুলিয়ানি

নিউইয়র্কের সাবেক মেয়র রুডলফ জুলিয়ানি ২০০৮ এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন। মার্কিন মিডিয়ায় সোমবার এ খবর প্রকাশিত হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Nov 2006, 03:44 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর বীরোচিত অবদান রাখার জন্য জুলিয়ানি ব্যাপক প্রশংসিত হন।

রিপাবলিকান দলের সদস্য জুলিয়ানি প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের উত্তরসূরী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের কাছে তার প্রার্থিতার সম্ভাব্যতা যাচাই করে দেখার জন্য কাগজপত্র জমা দিয়েছেন বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়।

তবে জুলিয়ানির মুখপাত্র সানি মিন্ডেল এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।

হোয়াইট হাউস দখলের দৌড়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ভাবা হচ্ছে সে তালিকাটা বেশ বড়। ওই তালিকায় সর্বশেষ যোগ হলেন রুডলফ জুলিয়ানি।