২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি দমনের নামে পাকিস্তানি ভূখণ্ডে মার্কিন হামলা মানবো না: শওকত আজিজ

জঙ্গি দমনের নামে পাকিস্তানের ভূখণ্ডে কোনো ধরনের মার্কিন হামলা মেনে নেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী শওকত আজিজ। রোববার সিএনএন এর সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Nov 2006, 01:30 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

শওকত আজিজ বলেন, পাকিস্তান সন্ত্রাসবিরোধী যুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং এ লড়াই চালাতে হবে একযোগে। তবে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণœ হবে, কোনো রাষ্ট্রের এমন তৎপরতা মেনে নেয়া হবে না।

নিজ দেশে সন্ত্রাস মোকাবেলায় পাকিস্তান পরিপূর্ণভাবে সক্ষম বলে তিনি দাবি করেন।

আল কায়দা নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানে লুকিয়ে আছেন বলে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই যে দাবি করেছেন তা উড়িয়ে দিয়ে শওকত আজিজ বলেন, এ সংক্রান্ত কোনো তথ্য আমাদের হাতে নেই। সে যদি আমাদের ভূ-খণ্ডে থাকতই তবে আমরা তাকে অবশ্যই খুঁজে বের করতাম। পাকিস্তান তালেবানদের মদদ দিচ্ছে– এমন অভিযোগও তিনি নাকচ করে দিয়েছেন। শওকত আজিজ বলেন, তালেবানদের ভিত আফগানিস্তানের অভ্যন্তরেই প্রোথিত।