২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল হামলা চালালে ত্বরিত জবাব দেবে ইরান

ইসরায়েলের যে কোনো হামলার কঠোর ও ত্বরিত জবাব দেবে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র একথা বলেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Nov 2006, 04:46 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

রোববার তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলী হোসেইনি সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলের যে কোনো ধরনের আক্রমণের শক্ত জবাব দিতে ইরানের ‘রেভ্যুলিউশনারি গার্ড’ সদা প্রস্তুত।

পরমাণু ইস্যুতে পশ্চিমা বিশ্বের চাপের মুখেও এই দৃঢ় অবস্থানের কথা জানালো ইরান।

তিনি বলেন “ইসরায়েল যদি আক্রমণের মতো বোকামি করে তাহলে চরম মাশুল দিতে হবে তাদের। আমরা আমাদের রেভ্যুলশনারি গার্ডের মাধ্যমে হামলার সমুচিত জবাব দেবো।’

পশ্চিমা বিশ্বের চাপ সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প চালিয়ে যাবে বলেও জানান তিনি।