২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্ধ্র প্রদেশে ৯ মাওবাদী বিদ্রোহী নিহত

ভারতের অন্ধ্র প্রদেশে পুলিশের গুলিতে শুক্রবার নয় মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Nov 2006, 05:25 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

নিহতদের পাঁচ জন নারী।

অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদের দক্ষিণে কাড়াপা জেলায় জঙ্গলে অভিযান চালানোর সময় পুলিশের সাথে মাওবাদীদের বন্দুক যুদ্ধ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াই নাগি রেড্ডি জানান, পুলিশ এখনও সেখানে মাওবাদী বিদ্রোহীদের অপর একটি গ্রুপের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।

এই গ্রুপটি স্থানীয় এক কংগ্রেস নেতাকে হত্যা করেছে বলে তিনি জানান।

ভারতের যে ১৩টি রাজ্যে মাওবাদীদের তৎপরতা রয়েছে তার মধ্যে অন্ধ্র প্রদেশই সবচেয়ে সহিংসতাপ্রবণ।