২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেলেন মুভি কম্পোজার বাজিল পোলডোরিস

এমি অ্যাওয়ার্ড প্রাপ্ত মুভি কম্পোজার বাজিল পোলডোরিস মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বুধবার লস এঞ্জেলেসে মৃত্যুবরণ করেন ৬১ বছর বয়সী সারা জাগানো এই সুরশিল্পী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Nov 2006, 04:15 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

আশি এবং নব্বইয়ের দশকের অ্যাকশন-এ্যাডভেঞ্চার ছবিগুলোর সঙ্গীত পরিচালনা করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

আর্নল্ড শোয়ার্জনেগারের ‘ক্যানন দ্যা বারবারিয়ান’ (১৯৮২), ‘ক্যানন দ্যা ডেস্ট্রয়ার’ (১৯৮৪) ছবির মিউজিক কম্পোজিশন করেন তিনি। অকেস্ট্রা এবং কোরালের কম্পোজিশনে চমৎকার সুর সৃষ্টি করেন যা এ ধরনের কল্প-কাহিনীতে চমৎকার মানিয়ে যায়।

তিনি দ্যা ব্লু লেগুন, রোবোকপ, দ্যা হান্ট ফর রেড অক্টোবর এবং ফ্রি উয়িলি ছবির গানের কম্পোজও করেন।

‘লোনসাম ডাভ’ নামের স্বল্পদৈর্ঘ্য ধারাবাহিকের জন্য লোক সঙ্গীতের সাথে পশ্চিমা সঙ্গীতের মিলন ঘটিয়ে অপূর্ব কম্পোজিশন করেন যা তাকে এনে দেয় এমি অ্যাওয়ার্ডের বিরল সম্মান।