২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ট্রাক নদীতে, নিহত ২৯

ভারতে ফার্মের শ্রমিকদের বহনকারী একটি ট্রাক বুধবার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নদীতে পড়ে গেলে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন। নিহতদের অধিকাংশই মহিলা ও শিশু বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Nov 2006, 03:04 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

মধ্যপ্রদেশের দক্ষিণাঞ্চলীয় হোশাংগাবাদ শহরে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। জেলার উচ্চপদস্থ কর্মকর্তা কে কে সিং রয়টার্সকে বলেন, “দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর পেয়েছি। গুরুতর আহত ১০ জনকে জরুরি চিকিৎসার জন্য ভূপাল হামিদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।”