যুক্তরাষ্ট্রে গবর্ণর পদেও ডেমোক্রেটরা গরিষ্ঠতার পথে
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর গবর্ণর পদেও ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকানদের দখলে থাকা ৫টি অঙ্গরাজ্যে জয় পাওয়ার মাধ্যমে তারা ১৯৯৪ সালের পর প্রথমবারের মতো গবর্ণরশিপেও গরিষ্ঠতা পাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
নিউইয়র্ক, ওহিও, মেরিল্যান্ড, ম্যাসাচুসেসটস এবং আরকানসাস রিপাবলিকানদের হাতছাড়া হয়েছে। তবে ফ্লোরিডা, টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার পদ তারা ধরে রাখতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল ও প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ন চারটির অন্তর্ভূক্ত এই অঙ্গরাজ্যগুলো।
ভোট গণনার অগ্রগতি পর্যালোচনা করে ডেমোক্রেটিক গবর্ণর অ্যাসোসিয়েশনের মুখপাত্র ব্রায়ান নেইমি বলেন, “নিশ্চিতভাবে বলা যায়, ৫০টি মধ্যে ২৬টি কিংবা তারা চেয়েও বেশি অঙ্গরাজ্যে আমরা জয় পেতে চলেছি।”
ইরাক যুদ্ধ নিয়ে মার্কিনীদের অসন্তোষই এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের জয় নিশ্চিত করেছে। দলটি ইতিমধ্যেই প্রতিনিধি পরিষদ দখল করেছে এবং সিনেটে তুমুল লড়াই চলছে।
১৯৯৪ সালের কংগ্রেস নির্বাচনে ব্যাপক বিজয়ের পর রিপাবলিকানরা গবর্ণরশিপেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছিল। এবারে নির্বাচনে নামার সময় ২৮ টি গবর্ণর পদ তাদরে অধিকারে ছিল। অন্যদিকে ডেমোক্রেটদের অধিকারে ছিল ২২টি।
