১২ বছর পর প্রতিনিধি পরিষদের দখল নিল ডেমোক্রেটরা
১২ বছর পর যুক্তরাষ্ট্র কংগ্রেস এর প্রতিনিধি পরিষদের (হাউস অফ রিপ্রেজেন্টিটিভস) দখল নিয়েছে ডেমোক্রেটরা।
রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে ইরাক যুদ্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই যুক্তরাষ্ট্রের ভোটাররা ডেমোক্রেটদের জয়ী করেছেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন। মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা প্রয়োজনীয় ১৫টি আসন জিতে নিয়ে প্রতিনিধি পরিষদে তাদের প্রাধান্য সুস্পষ্ট করে তোলে। সিনেটেও তিনটি নতুন আসন দখলে নিয়েছে ডেমোক্রেটরা। ছবিতে একজন গর্বিত ডেমোক্রেট হিসেবে সমর্থকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন হিলারি ক্লিনটন, পাশে দাঁড়িয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
