বাংলাদেশ সীমান্তে ভারতের নিরাপত্তা জোরদার
আসামের গৌহাটিতে বোমা বিস্ফোরনের পর সোমবার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করেছে ভারত।
গত রোববার রাতে ওই বোমা বিস্ফোরনের জন্য সরকার বিচ্ছিন্নবাদী উলফা গেরিলাদের দায়ী করলেও ঘটনার পেছনে বাইরের শক্তির ইন্ধন আছে বলে সন্দেহ করছে। বিস্ফোরণে ১২ জন নিহত হয়।
নয়াদিল্লি গত সেপ্টেম্বরে উলফা গেরিলাদের সঙ্গে অস্ত্রবিরতির ইতি টানার পর রোববারের হামলাটি ছিল সবচেয়ে ভয়াবহ। এর পরপরই ভারতীয় কর্মকর্তারা ‘ইউনিফায়েড কমান্ড কাউন্সিল’এর জরুরি বৈঠক ডেকে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে। সেনা, পুলিশ ও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের নিয়ে গঠিত ‘ইউনিফায়েড কমান্ড কাউন্সিল’এর সদস্যরা আসামে সহিংসতা মোকাবেলার উপায় নিয়ে দীর্ঘ আলোচনা করে।
আসামের ঊর্ধতন কর্মকর্তা এস কাবিলান রয়টার্সকে বলেন, “ওই হামলার জন্য উলফা’ই দায়ী। তবে বাইরের শক্তিরও হাত থাকতে পারে।”
