২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো কোকেন নিয়েছেন ব্রুনো

ড্রাগ নেয়ার কারনে শারীরিক অসুবিধা আবারো দেখা দিচ্ছে-একথা স্বীকার করেছেন সাবেক বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ফ্রাঙ্ক ব্রুনো । এর আগে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আর কখনো কোকেন নেবেন না।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Nov 2006, 12:54 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

‘সেটারডে’স সান’ পত্রিকায় এক সাক্ষাৎকারে ৪৪ বছর বয়সী এই বক্সার বলেন,‘আমি আমার মেয়েদের কাছে প্রতিজ্ঞা করেছি আর কখনো কোকেনের মতো ভয়াবহ মাদক গ্রহণ করবোনা এবং এই প্রতিজ্ঞা কখনো ভাঙবোনা।’ কিন্তু পত্রিকাটি এক যৌনকর্মীর উদ্ধৃতি দিয়ে জানায়, গত রোববারও ব্রুনো তার আখড়ায় বসে কোকেনে দম দেন।

১৯৯৫ সালে বিশ্বখ্যাত আরেক হেভিওয়েট বক্সার অলিভার ম্যাককলকে হারিয়ে ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল খেতাব জিতে নিয়েছিলেন তিনি। ১৯৯৬ সালে মাইক টাইসনের কাছে হেরে যাওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তিনি বক্সিং থেকে অবসর নেন।

গত কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। ২০০৩ সালে মানসিক চিকিৎসালয়ে কিছুদিন চিকিৎসাধীনও ছিলেন।

ব্রুনোর আত্মজীবনী থেকে জানা যায় ২০০০ সাল থেকে তিনি কোকেন নেয়া শুরু করেন। আর মানসিক সমস্যার জন্য এই দ্রব্যটিকেই দায়ী করেন তিনি।