২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার সাদ্দামের ভাগ্যনির্ধারণ, ইরাকে জরুরি অবস্থা

ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে দুজাইল হত্যা মামলার রায় হতে পারে রোববার। রায় ঘোষণার পর সংঘর্ষ দেখা দেয়ার আশংকায় ইরাকী কর্তৃপক্ষ সাদ্দামের জন্মস্থানসহ দুজাইল ও এর আশেপাশের এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের ছুটিও বাতিল করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Nov 2006, 12:08 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

এই মামলার সরকার পক্ষের কৌসুঁলিরা সাদ্দাম ও মামলার বাকি ৭ আসামিদের মৃত্যুদন্ড দেয়ার প্রার্থনা জানিয়েছেন। বাকি আসামিদের তিনজন হচ্ছেন তার সৎ ভাই, সাবেক গোয়েন্দা প্রধান বারজান আল-তিকরিতি, ভাইস প্রেসিডেন্ট তাহা ইয়াসিন রামাদান, দুজাইল ঘটনার বিচারক আওয়াদ আল-বানদার। অন্য ৪ জন হচ্ছেন দুজাইলে বাথ পার্টির কর্মকর্তা। এদের একজনকে অবশ্য পরে খালাস দিতে কৌসুঁলিরা সুপারিশ করেছেন।

১৯৮২ সালে মালিকির শিয়া দাওয়া পার্টির বন্দুকধারীরা সাদ্দামকে হত্যার চেষ্টা করায় দুজাইল শহরে শতাধিক শিয়া মুসলমানকে হত্যার অভিযোগ রয়েছে সাদ্দাম ও তার সাত সহযোগীর বিরুদ্ধে। আর এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার রায় ঘোষণা করা হবে।

এ রায়ের ব্যাপারে প্রধানমন্ত্রী নুরি আল মালিকি বলেন, শতাধিক শিয়া মুসলমানদের হত্যা বা ফাঁসিতে ঝোলানোয় জন্য অবশ্যই তার শাস্তি পাওয়া উচিত। তিনি আরও বলেন,“তিনি দোষী সাব্যস্ত হলে মৃত্যুদন্ডই তার প্রাপ্য।”

সাদ্দামের আইনজীবী রয়টার্সকে বলেন, তিনি সাদ্দামের সাথে তিন ঘন্টারও বেশি সময় কথা বলেছেন। এসময় সাদ্দাম জানিয়েছেন,“কোন প্রকার ভয় নয় বরং আমার দেশ ও আরব জাতির জন্য সম্মানও গর্বের সাথে আমি মৃত্যুকে বরন করে নেব।”

প্রসঙ্গত, ইরাকে মার্কিন সেনা ও সাধারণ ইরাকিদের নিহতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকলেও বুশ সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে সাদ্দামকে উৎখাতের যৌক্তিকতার পক্ষে সাফাই গেয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্তআল কায়দার ও সাদ্দাদের মধ্যে কোন যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি।

১৯৮২ সালের ৮ জুলাই সাদ্দামকে হত্যা চেষ্টার পরপরই নয় ব্যক্তি মারা যান। বাকি ১৪৮ জনকে পরে মৃত্যুদন্ড দেওয়া হয়। সাদ্দাম জানান, তিনি তাদের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছিলেন কারন তারা ছিল ইরানের শিয়া এজেন্ট। ওই সময়ে ইরানের সঙ্গে ইরাকে যুদ্ধ চলছিল।

এদিকে সাদ্দামের আইনজীবীদের একজন, যুক্তরাষ্ট্রের সাবেক এটর্নি জেনারেল রামসি ক্লার্ক বলেছেন, সাদ্দামকে মৃত্যুদন্ড দেওয়া হলে পরবর্তী প্রজন্মের মধ্যে সহিংসতা দেখা দিতে পারে।