২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোহর বারু হবে রুপকথার নগরী

মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী জোহর বারুকে রুপকথার নগরীতে পরিণত করা হবে। এ জন্য নেয়া হয়েছে ১০৫ বিলিয়ন ডলারের উচ্চাভিলাষী পরিকল্পনা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Nov 2006, 02:27 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

জোহর ও তার আশেপাশের ২২০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হবে হাইটেক পার্ক, শিল্পাঞ্চল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, জলের ধারে বিশাল সব বাড়ি। থাকবে থিম পার্ক এবং জমকালো আবাসিক এলাকা।

প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাবি এই মহা পরিকল্পনার কথা জানিয়ে শনিবার বলেন, ‘আগামী ২০ বছরের মধ্যে এই পরিকল্পনার বাস্তবায়ন ঘটানো হবে। আমরা যা বলি তা করি।’

জোহরের সমুদ্রতটে জনসমাবেশে তিনি আরো বলেন, ‘আমরা জোহরের দক্ষিণাঞ্চলকে ব্যবসা, বিনিয়োগ, সংস্কৃতি ও অবসর-বিনোদনের আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত করব।’

কয়েকটি নিদৃষ্ট এলাকা নিয়ে জোহরে ‘ফ্রি অ্যাকসেস জোন’ও গড়ে তোলা হবে। এ এলাকায় সিঙ্গাপুরের নাগরিকরা কাজ ও বসবাস করতে পারবে। তাদের জন্য এখানে কোন ইমিগ্রেশন বা কাস্টমস সংক্রান্ত বিধিনিষেধ থাকবে না।

প্রসঙ্গত, মালয়েশিয়ান উপদ্বীপের সর্ব দক্ষিণে ১০ লাখ জনসংখ্যার নগরী জোহরের অবস্থান একেবারে সিঙ্গাপুরের দোরগোড়ায়। তবে সুসম্পর্ক না থাকায় সিঙ্গাপুরের সমৃদ্ধ অর্থনীতির সুফল পায়নি নগরটি। বাদাবির সরকার এই পরিকল্পনা নিয়ে সিঙ্গাপুরের সমৃদ্ধি কাজে লাগাতে চাইছে।