ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা
ইরান শুক্রবার তিনটি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উপসাগরীয় অঞ্চলে সামরিক মহড়া চালানোর দ্বিতীয় দিনে এই পরীক্ষা চালানো হয়। দেশটির রাষ্ট্রীয় বেতার এই তথ্য জানায়।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইরান রেডিওকে বলেন, মহড়ার দ্বিতীয় দিনে কাউসার, নুর ও নাসরসহ ভূমি থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য বেশ কিছু ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে।
