বাজারবান্ধব অর্থনৈতিক নীতিমালা অব্যাহত রাখবেন লুলা
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বাড়াতে তার গৃহীত বাজারবান্ধব নীতিমালা অব্যাহত রাখবেন বলে ব্যবসায়ী সম্প্রদায়কে আশ্বস্ত করেছেন।
জনগণের ঋণের ব্যবস্থা করতে মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা, ভাসমান মুদ্রা বিনিময় হার এবং প্রাথমিক বাজেটের মতো বর্তমান অর্থনৈতিক নীতিমালার মূল স্বম্ভগুলোর প্রতি লক্ষ্য রাখবেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা দায়িত্বশীল অর্থনৈতিক নীতিমালা মেনে চলব, মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রাকে প্রভাবিত করবো না।”
তাঁর এসব বক্তব্য বর্তমানের স্থির অর্থনীতিতে প্রাণ ফিরে আসতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।
গত চার বছরে লূলার গৃহীত অর্থনৈতিক নীতিমালার কারণে দেশটি বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণে সক্ষম হলেও সাবেক এই ইউনিয়ন নেতা অর্থনীতির বিষয়ে কতোটা উদার হবেন তা নিয়ে সন্দেহ রয়েছে।
ব্রাজিলের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তার কারণে লুলা এ সপ্তাহেই দ্বিতীয়বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হন।
