২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধে তার ভূমিকা তদন্তের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ব্লেয়ার

ইরাক যুদ্ধে ব্রিটেনের ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক, সমালোচনা ও রাজনৈতিক চাপের মুখে যুদ্ধে তার সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Nov 2006, 01:25 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

মঙ্গলবার সংসদের এক অধিবেশনে বিরোধী দলের প্রতি তিনি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ঘণিষ্ঠ সহযোগী হিসেবে ইরাকে যুদ্ধ পরিচালনায় সহযোগিতা করে আসছেন-এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ব্রিটেনে ব্লেয়ারের জনপ্রিয়তা মারাত্মক হুমকির মুখে পড়ে।

সংসদে ব্লেয়ারের লেবার পার্টির অর্ধেকের বেশি আসন থাকা সত্ত্বেও দলের বেশ কয়েকজন আইন প্রণেতা ইরাক ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে দল ত্যাগ করেন। ফলে ভেতরে ভেতরে দলটি দুর্বল হয়ে পড়ে।

এ রকম রাজনৈতিক চাপের মুখে ব্লেয়ার অবশেষে বিরোধী দলের প্রতি ইরাক যুদ্ধে তার ভূমিকা পর্যালোচনা ও তদন্ত করে দেখার আহ্বান জানালেন।

বিরোধী লিবারেল ডেমোক্রেট দলের সাবেক প্রধান নেতা চার্লস কেনেডি বলেন, “আগামী নির্বাচনে ব্লেয়ারের পতনের প্রধান কারণ হতে পারে ইরাক যুদ্ধে তার নেতিবাচক ভূমিকা।”

কেনেডি সবসময়ই ইরাক যুদ্ধে ব্রিটেনের একপেশে নীতির সমালোচনা করে আসছেন।