ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত
উত্তর গাজায় বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান ও অব্যাহত বিমান হামলায় এক পুলিশ ও দুই ফিলিস্তিন জঙ্গি নিহত হয়েছেন।
এছাড়া আহত হয়েছেন আরও ২৩ জন ফিলিস্তিনি।
বুধবার ভোরের আগেই ইসরায়েলি পদাতিক বাহিনী উত্তর গাজায় হামলা চালায়। এর পরপরই শুরু হয় দফায় দফায় বিমান হামলা।
প্রথম দফা বিমান হামলায় ঘটনাস্থলেই নিহত হন একজন ফিলিস্তিনি পুলিশ। আহত হন ২৩ জন। এদের মধ্যে কয়েকজন জঙ্গিসহ সাধারণ নাগরিক রয়েছেন।
আহতদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত এক মহিলার অবস্থা আশংকাজনক বলে ফিলিস্তিন নিরাপত্তা বাহিনী জানিয়েছে।
পরের বিমান হামলায় হামাসের এক জঙ্গিসহ আরেকজন নিহত হন।
ওই জঙ্গি মন্ত্রীসভার এক সদস্যের বডিগার্ড ছিলেন বলে জানা গেছে।
