পাকিস্তানে মাদ্রাসার ওপর হামলার ঘটনায় বিক্ষোভ
পাকিস্তানের খার প্রদেশে এক মাদ্রাসায় হামলার ঘটনায় বিপুল সংখ্যক সশস্ত্র আদিবাসী মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করেছে।
আফগান সীমান্তে বাজায়ুর এলাকায় অবস্থিত ওই মাদ্রাসাটি সন্দেহভাজন তালেবান জঙ্গিদের ঘাঁটি ছিল বলে পাকিস্তান সেনাবাহিনী দাবি করে। তবে স্থানীয়রা বলছেন, সোমবার ভোরের ওই হামলায় মাদ্রাসার অন্তত ৮০ জন সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছে।
‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’ ও ‘মোশাররফ নিপাত যাক’ স্লোগান দিয়ে ১৫ হাজারেরও বেশি বিক্ষোভকারী খারের রাস্তায় নেমে আসে।
তালেবানপন্থী এক নেতা মওলানা ফকির মোহাম্মদ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের জিহাদ চলতে থাকবে। আল্লাহ চাইলে আমরা আফগানিস্তানে গিয়ে মার্কিন ও ব্রিটিশ বাহিনীতে উৎখাত করবো।’
বিক্ষোভকারীরা ‘ওসামা দীর্ঘজীবী হউন’ ও ‘মোল্লা ওমর দীর্ঘজীবী হউন’ স্লোগান দিয়ে তালেবানদের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে।
মঙ্গলবার উত্তর--পশ্চিম সীমান্ত প্রদেশেও একই ধরনের বিক্ষোভ হয়।
