২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধ জয়ে ডেমোক্র্যাটদের কোন পরিকল্পনা নেই: বুশ

ইরাকে হামলা চালিয়ে অ-জনপ্রিয় হয়ে পড়া মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এখন অভিযোগ করছেন, ইরাক যুদ্ধে জয়ের ব্যাপারে ডেমোক্র্যাটদের কোন পরিকল্পনাই নেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 04:17 PM

Updated : 07 Jul 2022, 02:01 PM

কংগ্রেসে রিপাবলিকান আধিপত্য বজায় রাখার জন্য সপ্তাহব্যাপী প্রচারাভিযানের শুরুতে জর্জিয়ার সউদার্ন বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে সোমবার আয়োজিত এক সমাবেশে বর্ক্তৃতাকালে বুশ বলেন, ডেমোক্র্যাটদের লক্ষ্য ইরাক ত্যাগ করা। আর ইরাক যুদ্ধে জেতাই রিপাবলিকানদের উদ্দেশ্য।

মার্কিন প্রেসিডেন্ট ৭ নভেম্বরের নির্বাচন পর্যন্ত একদিন বাদে প্রতিদিন এমন সব এলাকা সফরের পরিকল্পনা নিয়েছেন, যেখানে বিভিন্ন ধর্ম ও বর্ণের লোকজন বসবাস করছে। এছাড়া তাদের সংখ্যায়ও খুব একটা পার্থক্য নেই। রিপালিকানরা আশা করছে প্রেসিডেন্টের এই সপ্তাহব্যাপী প্রচারাভিযানের ফলে তাদের সমর্থকদের মধ্যে নয়া জাগরণের সৃস্টি হবে। ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়াবে ভোটকেন্দ্রে, যা পার্থক্য গড়ে দেবে ভোটের ফলাফলে।

বিভিন্ন জনমত যাচাইয়ের ফলাফলে দেখা যায় যে ভোটাররা এবার ডেমোক্র্যাটদের ভোট দিতেই বেশি আগ্রহী।  তারপরও বুশ যুক্তি দিয়ে বলেন, রক্তক্ষয়ী বিদ্রোহী তৎপরতা সত্বেও সাদ্দাম হোসেনকে উৎক্ষাত করার সিদ্ধান্তে কোন ভুল ছিল না। সাদ্দামকে ক্ষমতাচ্যুত করার পরই ইরাকে রক্তক্ষয়ী বিদ্রোহী তৎপরতা দেখা দেয়।

মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, শত্র“ পক্ষের (ইরাকী গেরিলা) যুদ্ধ কৌশলের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের কৌশল তৈরি করার মতো নমণীয়তা তার সেনা কমান্ডারদের আছে।

বুশ তাঁর বক্তব্যে বলেন,“ খুব মনযোগ দিয়ে ডেমোক্র্যাটদের কথা শুনলে কোন পরিকল্পনাই আপনি খঁজে পাবেন না। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ইরাকই মূল রণাঙ্গন। অথচ যুদ্ধে জয়ের কোন পরিকল্পনা তাদের নেই।”