২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল

বিশ্ববাজারে সোমবার তেলের দাম ছিল ৬১ ডলারের নিচে। গত সপ্তাহে বেশ চড়া থাকলেও এ সপ্তাহে এখন পর্যন্ত তেলের দাম স্থিতিশীল রয়েছে।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 05:10 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

তবে ওপেক ‘উৎপাদিত তেল সীমা’ কমিয়ে দেওয়ার ঘোষণা মেনে চলছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখছেন তেল ব্যবসায়ীরা।

হালকা, অপরিশোধিত তেলের যে সরবরাহ ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা গ্লোবেক্স ইলেক্ট্রনিক ট্রেডিংয়ে তার দাম সোমবার সকালে তিন সেন্ট বেড়ে ৬০ দশমিক ৭৮ ডলারে দাঁড়ায়।

গত সপ্তাহে ওপেক ‘উৎপাদিত তেল সীমা’ কমিয়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর বিশ্ব তেল বাজারে খানিকটা অস্থিতিশীলতা দেখা দিয়েছিল। তবে এ সপ্তাহে তেলের দাম এখন পর্যন্ত স্থিতিশীল আছে।

এ প্রসঙ্গে ফার্স্টএনার্জি ক্যাপিটাল কর্পোরেশনের বিশ্লেষক মার্টিন কিং বলেন, ‘বাজারের বিষয়টি মাথায় রেখে ওপেক তেলের উৎপাদন সীমা কমানোর সিদ্ধান্ত নেয়। আমাদের ধারণা ওপেকের ওই ঘোষণা সারা বিশ্বে অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব রাখবে।’   

সৌদি আরব ছাড়াও বিশ্ববাজারে তেল সরবরাহকারী অন্য দুটি দেশ ইরান ও কুয়েত এখনও আগের পরিমাণ মতোই তেল সরবরাহ করছে বলে তেল ব্যবসায়ীরা জানান।