২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ২৫

ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটিতে সোমবার সকালে বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 03:45 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

শিয়া অধ্যুষিত সদর সিটিতে একটি স্থানে শ্রমিকদের ভিড়ের মধ্যে বোমাটি বিস্ফোরিত হলে হতাহতের এই ঘটনা ঘটে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে একথা জানানো হয়।

শ্রমিকরা কাজের আশায় ওই স্থানে ভিড় জমিয়েছিল।

এ বছর জুলাইয়ে সদর সিটির একটি জনাকীর্ণ বাজারে গাড়ী বোমা বিস্ফোরণে ৬০ জনেরও বেশি নিহত হন।