২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা হামলায় নিহত ৫

পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বাজারে ভিড়ের মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনায় শুক্রবার পাঁচজন নিহত ও ২১ জন আহত হয়েছে। হতাহতরা ঈদের কেনাকাটার জন্য ওই বাজারে এসেছিলেন বলে পুলিশ জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2006, 09:31 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

উত্তর--পশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী পেশোয়ারের পুলিশ প্রধান রিফাত পাশা জানান, ‘ভিড়ে ভরা একটি বাজারের বাইরে একটি ঠেলাগাড়িতে বোমাটি পেতে রাখা হয়েছিল।’

তবে ওই ঘটনার দায়দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি।