২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার সাথে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার পরমাণু শক্তিধর হওয়ার উচ্চাকাঙ্খা নিয়ে দেশটির সাথে আলোচনায় রাজি আছে মার্কিন যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 09:38 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বৃহস্পতিবার সিউলে তার উত্তর কোরীয় প্রতিপক্ষ বান কি--মুনের সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎজা রাইস একথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আলোচনার পথ খুলে রাখতে চাই। আমরা চাই না এই সংকট আরও গভীর হোক’।

এদিকে উত্তর কোরিয়া আবারও পরমাণু পরীক্ষা চালাতে পারে বলে আশংকা করা হচ্ছে।

ওই বিষয় নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও উত্তর কোরীয় নেতা কিম জং--ইলের সাথে আলোচনা করতে নিজের বিশেষ দূতকে পিয়ংইয়ংয়ে পাঠিয়েছেন।